Monday, 23 November 2015

সেই নন্দীগ্রামে দীর্ঘদিন পর হল বামেদের মিছিল

ওয়েব ডেস্ক: সেই নন্দীগ্রাম। অনেক দিন পর দেখা মিলল বাম মিছিলের। দীর্ঘদিন পর নন্দীগ্রামে মিছিল করল বামেরা। ২০১১ সালের পর এদিনই প্রথম বামফ্রন্টের দলগুলির বড়সড় মিছিল হল রেয়াপাড়া এলাকায়। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে জাঠা মিছিল করে রাজ্যব্যাপী প্রচারে নেমেছে বামেরা। প্রচার চলছে নতুন মঞ্চ বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অরগানাইজেশনের ব্যানারে। এদিন ওই মঞ্চের প্রচার কর্মসূচিই পালিত হল নন্দীগ্রামে। মিছিলের নেতৃত্বে ছিলেন রবীন দেব সহ জেলার বাম নেতারা। এদিনের মিছিলে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিছিল যায় ঠাকুরচক থেকে রেয়াপাড়া পর্যন্ত। First Published: Tuesday, November 17, 2015 - 21:50

No comments:

Post a Comment